চট্টগ্রাম নগরীতে স্ত্রীর মাথা কেটে বিচ্ছিন্ন করে খুনের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত সুমনকে আটক করা হলেও তিনি জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে জানা গেছে।
গতকাল বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৩২) পাহাড়িকা হাউজিং সোসাইটিতে আর কে টাওয়ার নামে একটি ভবনের দশম তলার এক বাসায় তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। তাঁর স্বামী সুমন পেশায় গাড়িচালক।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে ফাতেমার। হত্যাকাণ্ডের পর পালানোর সময় ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে ফেলে। তাঁকে নিচতলায় একটা কক্ষে আটকে রাখা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান।
এলাকাবাসী ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত (বুধবার) রাতেও ঝগড়া হয়। একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটে।

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
৪০ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে