চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেয়েদের রাত দশটার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার থেকে তা কার্যকর হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
প্রক্টর বলেন, ‘প্রীতিলতা হলের এক ছাত্রী গত রোববার ১০টা থেকে সাড়ে দশটার দিকে হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আজ উপাচার্য মহোদয়ের সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভা করেছি। সেখানে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাত দশটার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল এ বিষয়ে নোটিশ দেওয়া হবে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য চারটি আবাসিক হল রয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী থাকেন। এতদিন রাতে হলে প্রবেশের ক্ষেত্রে হল ভেদে আলাদা সময় নির্ধারিত থাকলেও কেন্দ্রীয়ভাবে কোনো নির্ধারিত সময় ছিল না।

নেত্রকোনা সদরের মগড়া নদীতে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে নূরুলিয়া গ্রামের পাশে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ
৬ মিনিট আগে
ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার এক দিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
২২ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো।
২৯ মিনিট আগে