কুমিল্লার বুড়িচংয়ে উল্টো পথে আসা যাত্রীবাহী বাস চাপায় এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ রোববার বেলা আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শহিদ মিয়া (৫১)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ডেকিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে নিমসার বাজার এলাকায় ফলের ব্যবসা করতেন তিনি।
স্থানীয় বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, নিহত শহিদ মিয়া তরমুজ নিয়ে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদ মিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করে ও মরদেহটি থানায় নিয়ে আসে।
এসআই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মহাসড়কের কাবিলা অংশে সংস্কারের কাজ চলায় ঢাকাগামী যানবাহন উল্টো পথ দিয়ে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে