চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিসে নিয়াম আলী (৩৩) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে আহত যুবক বাদী হয়ে কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শিবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আহত যুবক পৌর এলাকার দৌলতপুর হাজীপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল সন্ধ্যায় নিয়াম আলীর পারিবারিক কলহে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় সালিস বসে। এ সময় পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অশ্লীল ভাষা গালি দেন কাউন্সিলর সাদেকুল, জাহাঙ্গীর, বাহারুল, সাহারুলসহ ছয়-সাত ব্যক্তি। একপর্যায়ে সাদেকুল ইসলাম লাঠি দিয়ে নিয়ামকে পিটিয়ে আহত করেন। এ সময় নিয়ামের বোন মোস্তারী, মমতাজ ও স্ত্রী আদরী বেগমকেও বেধড়ক মারধর করেন তাঁরা। পরে স্থানীয়রা নিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও বাহারুলের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের মন্তব্য মেলেনি।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক বলেন, ‘নিয়াম গালি দেওয়ায় তাঁকে দুটি থাপ্পড় দিয়েছি। পরে জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের গন্ডগোলে তিনি আহত হন।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৭ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে