
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাইবুর রহমান নামের এক ব্যক্তির করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জের ধরে তাঁর স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেন। এতে তাঁর স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় শাহনাজ খাতুনকে উসকানিদাতা ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা করেন সাইবুর রহমানে বড় ভাই। এতে বিএনপির এই নেত্রীকে ৬ নম্বর আসামি করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে শাহনাজকে আটক করা হয়। এরপর তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আজ রোববার দুপুরে ওই থানার একটি এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।
এদিকে, শাহনাজ খাতুনের বড় ভাই শাহ কবির বলেন, ‘আমার ছোট বোনকে যখন আটক করা হয়, তখন আমি ঘটনাস্থলে ছিলাম। তাঁকে মামলা ছাড়াই জোরপূর্বক তিন গাড়ি পুলিশ গিয়ে উঠিয়ে এনে রাতভর নাটকের পরে এখন নিজেদের তৈরি করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমার বোনের প্রতি অন্যায় করা হয়েছে। তাকে আজ (রোববার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত আদালতে তোলা হয়নি।’
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, গতকাল (শনিবার) রাতে শাহনাজ খাতুনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। তাঁর মেডিকেল রিপোর্ট সম্পন্ন করে তাঁকে আদালতে তোলা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিআরটিসি বাস-যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
২ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর রহমান শুভ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
আজ দুপুরের দিকে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণী আহত হন।
১১ মিনিট আগে
বেড়িবাঁধের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরও একটি হাত পড়ে আছে। বাহু থেকে বিচ্ছিন্ন হাতটিতে ডি, এম, সি, এইচ ২০২৪-২৫ অর্থবছর লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল...
১৬ মিনিট আগে