
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার ট্রাকে ৩৬ টন কাঁচা মরিচ এসেছে। আজ সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকগুলো প্রবেশ করে।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৬ টন কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করেছে। আগামীকাল আরও কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। এখন পর্যন্ত মরিচভর্তি তিনটি ট্রাক পানামায় প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক ট্রাক কাঁচা মরিচ আমদানি করেছিলেন ব্যবসায়ীরা।

শিক্ষককে মারধর, হামলা ও টাকা লুটের অভিযোগে তাঁর ছেলে আরিফ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার আসামিরা ৯ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান।
২৭ মিনিট আগে
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
৪০ মিনিট আগে
অভিযোগে বলা হয়, বুধবার রাতে শাহজাহান ওরফে সাজু, আল আমিন ও ইদ্রিসুর রহমানের নেতৃত্বে তিন-চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রব হাওলাদারের বসতঘরে প্রবেশ করেন। তাঁরা প্রথমে পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। বৃদ্ধা ছায়েরা বেগম ও তাঁর স্বামী এর প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন...
৪১ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে