Ajker Patrika

চাঁদপুরে জেলা ইজতেমা: আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে জেলা ইজতেমা: আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা
চাঁদপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এদিন দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমির মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মেঘনাপাড়ের ইজতেমা ময়দান।

গতকাল শুক্রবার সকাল থেকে ইজতেমা ময়দানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। প্রায় ১০ হাজার লোক একসঙ্গে ইজতেমা ময়দানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনাপাড়ে শুরু হয় এই ইজতেমা।

তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়।

ইজতেমা ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বলেন, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত