
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায়ও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন।
সরেজমিন দেখা যায়, সকাল ৯টা থেকে ভূমি অফিসে সেবাগ্রহীতারা আসতে শুরু করেন। কেউ খাজনা দিতে, কেউ নামজারি আবার কেউ মিস কেসসহ বিভিন্ন কাজে আসেন। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। এ সময় কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসটির কার্যক্রমে অনিয়ম চলছে। নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকায় ভূমি-সংক্রান্ত সেবা নিতে এসে তাঁদের অপেক্ষা করতে হয়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।
সেবাগ্রহীতা যুবায়ের ও রফিক মিয়া বলেন, ‘সকাল ৯টায় অফিসে এসে অপেক্ষা করছি। কিন্তু এখনো অফিস খোলেনি। জরুরি কাজে এসে সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যায় না। এ বিষয়ে দেখার কেউ নেই?’
অফিস বন্ধ থাকার বিষয়ে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমি বিপদে আছি, তাই অফিসে যেতে পারিনি। আমিও অসুস্থ। প্রতিদিন ঠিক সময়ে অফিস খোলা হয়। তবে বাকি দুই স্টাফ নিয়মিত না আসায় মাঝে মাঝে বিলম্ব হয়। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে শোকজ করেছেন।’
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার মধ্যে অফিস খোলার নিয়ম রয়েছে। সরকারি নির্ধারিত সময়ে কেউ অনুপস্থিত থাকলে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আউটলেট ট্যাংকির ভাঙা অংশ দিয়ে মলমূত্র উপচে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এতে তীব্র দুর্গন্ধের পাশাপাশি
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
২ ঘণ্টা আগে