
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ধনাগোদা নদী। এই নদীর আমিরাবাদ লঞ্চঘাট থেকে কালীপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে কচুরিপানা। এর মধ্যে তিন কিলোমিটার এলাকাজুড়ে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। এই কচুরিপানার জটের কারণে নদী পারাপারে ভোগান্তিতে পড়তে হয় দুই উপজেলার বাসিন্দাদের।
সরেজমিনে দেখা গেছে, মতলব ধনাগোদার মতলব খেয়াঘাট, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর, নায়েরগাঁও, দুর্গাপুর, শ্রীরায়ের চর, কালীর বাজার, নন্দলালপুর খেয়াঘাট এলাকায় কচুরিপানা জমাট বেঁধে আছে। এতে খেয়া পারাপারের যাত্রীসাধারণের চরম ভোগান্তি হচ্ছে।
ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী রাবেয়া হোসেন ও ব্যবসায়ী কামাল হোসেন জানান, বছরের এই সময়ে নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় নৌকা দিয়ে নদী পারাপার হওয়া যায় না। বাধ্য হয়ে অনেক পথ ঘুরে শ্রীরায়েরচর সেতু দিয়ে নদী পার হতে হয়।
নদীতে কচুরিপানার বিষয়ে নৌকা দিয়ে পারাপার হওয়া একাধিক যাত্রীর অভিযোগ, নদীর দুই পাড়ে অবৈধ ঝাঁক (মাছ ধরার ফাঁদ) থাকায় জোয়ার-ভাটার সময় কচুরিপানা সরতে পারে না। এতে কয়েক মাস কচুরিপানার জমাট বেঁধে নৌকাসহ এই নদীতে অন্যান্য নৌযান চলাচলে বাধা সৃষ্টি হয়।
বাল্কহেড শ্রমিক রহিম জানান, প্রায় এক মাস ধরে বালুবাহী বাল্কহেড কচুরিপানায়য় আটকে আছে ধনাগোদা বিদ্যালয়ের কাছে।
ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, নদীর দুই পাড়ে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। বছরের এই সময়ে নদীতে কচুরিপানা আটকে নৌকা পারাপারে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানাব। কচুরিপানা অপসারণের ব্যবস্থা করা হবে।’

পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৪ মিনিট আগে
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে