Ajker Patrika

চাঁদপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির এলাহী প্রধানের ছেলে। তিনি কনজ্যুমার ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি এক কন্যাসন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত