
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বইমেলা উদ্বোধন করতে গেলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতে এক ও অভিন্ন সংস্কৃতির আদা-প্রদান চলছে। স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে আগরতলায় ৪০তম বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বইমেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করে থাকি। ভারত সরকারের আমন্ত্রণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। এ ছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বিষয় ও সাংস্কৃতিক মতবিনিময় নিয়ে আলোচনা হবে।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী সড়কপথে আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, কসবা আখাউড়া সার্কেলের এসপি কামরুল হাসান, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ প্রমুখ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
২ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
২ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৪ ঘণ্টা আগে