দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের ভোটের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা লাঠি হাতে প্রচারে বাধা দেন। এদৃশ্য ভিডিও ধারণ করা কর্মীর কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন হিরো আলম।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে ভোটের প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে ভোটের প্রচারণায় গেলে নৌকার কর্মী-সমর্থকরা তাকে বাধা দেয়। তারা হিরো আলমকে বলে এখানে শুধু নৌকা মার্কার প্রচারণা হবে। নৌকা মার্কার ৫-৬ জন কর্মী লাঠি হাতে হিরো আলম ও তার সমর্থকদের ওপর হামলার চেষ্টা করে। ঘটনার সময় হিরো আলমের এক কর্মী ভিডিও ধারণ করলে মোবাইল কেড়ে নেয় নৌকার কর্মী-সমর্থকেরা।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘আমার জানা মতে হিরো আলমের প্রচারনায় আওয়ামী লীগের কেউ বাধা দেয়নি।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার কোনো ঘটনা ঘটেনি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে