
ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান কোস্ট গার্ড লালমোহন আউটপোস্টের সদস্যরা। এ সময় সন্দেহজনক দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন ব্র্যান্ডের ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা। এ ছাড়া গাঁজা সেবনে ব্যবহৃত ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডিল রোলিং পেপারও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৬ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি
১ ঘণ্টা আগে