
পিরোজপুরের নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির পাশের আমড়াগাছ থেকে মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মিমের নানি ফরিদা বেগমের অভিযোগ, ‘আমার নাতনির তিন বছর আগে বিয়ে হয়েছে। সেই সংসারে দুই বছরের একটি বাচ্চা রয়েছে। মিমকে তার স্বামী প্রায়ই মারধর করত। এ কারণে রাগ করে আমাদের বাড়ি চলে আসে সে। নুরুল আমীন নামের এক যুবক তাকে ভালোবাসত। মিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে ছাড়াতে নুরুল আমীন সহায়তা করেছে। পরে সে মিমকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। বিয়ের দাবিতে মিম সোহাগদল গ্রামের নুরুল আমীনের বাড়িতে যায়। তারা তাকে অত্যাচার করে মেরে ফেলেছে।’
একই অভিযোগ করে মিমের মা নারগিস আক্তার বলেন, ‘মিমকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামীর সংসার থেকে নুরুল আমীন ডিভোর্স করিয়েছে। পরে তাকে বিয়ে করতে চাচ্ছিল না। শনিবার মিম ওই ছেলের বাড়িতে গেলে সকালে জানতে পারি, মিম নাকি আত্মহত্যা করেছে।’ মিমের মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে চেষ্টা করেও কথিত প্রেমিক নুরুল আমীনের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে আনা হয়েছে। জানতে পেরেছি, বিষয়টি প্রেমঘটিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীনকে আটক করা হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে সাংগ্রাই জল উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
১ ঘণ্টা আগে
অভিযোগে সত্যেন্দ্রনাথ মাহাতো জানান, তাঁর স্ত্রী প্রায়ই বাপের বাড়ি যাওয়ার জন্য চাপ দিতেন এবং জোর করে চলে যেতেন। সংসারের প্রতি খেয়াল না রেখে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশায় করে তাঁর
১ ঘণ্টা আগে
নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দীর্ঘদিন ধরে দখলে থাকা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা ফুটপাতের চিত্র বদলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ ও দেয়ালজুড়ে গ্রাফিতিতে ফুটপাতটি এখন নতুন রূপ পেয়েছে।
২ ঘণ্টা আগে