
বরিশালে বিএনপির গণসমাবেশের দিন আজ শনিবার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত কয়েকটি বিভাগীয় গণসমাবেশের মতো বরিশালেও পরিবহন ধর্মঘট চলায় বিএনপি নেতাকর্মীরাই শুধু নন, চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে নানা গন্তব্যের পথে থাকা স্থানীয়রাও ভোগান্তির শিকার হচ্ছে। কারণ, পুলিশের সঙ্গে আওয়ামী লীগের কর্মীরাও বাধার সৃষ্টির করছেন বলে তাঁদের অভিযোগ।
পটুয়াখালী মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে যাত্রী পরিবহন করেন তুষার। আজকের পত্রিকাকে তুষার বলেন, ‘গতকাইল থেইকা গাড়ি চালাইতে পারি না, ছাত্রলীগের পোলাপাইনে মটরসাইকেল ভাইঙ্গা ফেলায়। এ ছাড়া পুলিশেও যাইতে দেয় না।’
চিকিৎসার জন্য মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘ডাক্তার দেখাইতে বরিশাল আইছি অনেক কষ্ট কইরা। একটা মোটরসাইকেল পাইছি, তাও ৮০০ টাকা ভাড়া নেছে। আর পথে পথে বাধার কোনো শেষ নাই। শুধু শুধু আমাদের সাধারণ মানুষকে হয়রানি করছে।’
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। কাউকে হয়রানি বা ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে