
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে সদর উপজেলার গাবুয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় শাহজাহান খানসহ তাঁর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, ‘সন্ধ্যার পর শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশালে যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেলের চালক সাইদুল ও শাহজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুজন কর্মী আহত হন।’ এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে শাহজাহান খান বলেন, ‘আমার ওপর হামলা করে তো আর সমাবেশ বানচাল করতে পারবে না। হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিয়েছে। ইনশাআল্লাহ সমাবেশ সফল হবে।’ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করছেন সাবেক এই সংসদ সদস্য। তবে এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগ কোনো মন্তব্য করেনি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে