
ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজ স্বল্পতার দোহাই দিয়ে আজ শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর নানা টালবাহানায় একাধিকবার বন্ধ ছিল এই রুটের বিমান চলাচল।
২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে আবার নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়। এরপর পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমেছে—এমন অজুহাত দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই রুটে ফ্লাইট চলাচল কমিয়ে সপ্তাহে তিন দিন চালু রাখা হয়।
বরিশালের ব্যবসায়ী আ. রহমান বলেন, ‘সর্বশেষ বাংলাদেশ বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুট অচল হয়ে গেল। তাই দ্রুততম সময়ের মধ্যে বিমান চলাচল শুরুর দাবি জানাচ্ছি।’
ফ্লাইট পরিচালনসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উড়োজাহাজ কম থাকায় বরিশালসহ দুটি রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তাই পরিচালনা করার মতো দুটি উড়োজাহাজ পেলেই এই রুটে বাংলাদেশ বিমান চলাচল শুরু হবে।
সূত্রমতে, বাংলাদেশ বিমানের ‘এস ২ একেডি’ নম্বরের উড়োজাহাজ গতকাল বৃহস্পতিবার বিকেলে সর্বশেষ ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আবার ৬৫ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যায়। এই রুটে বর্তমানে কোনো বেসরকারি উড়োজাহাজও যাত্রী পরিবহন করছে না।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের ম্যানেজার সিরাজুল ইসলাম আজ রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, বরিশাল থেকে সব ফ্লাইট বন্ধ। এ কথা বলেই তিনি লাইন কেটে দেন।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
২ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে