
মর্যাদার আসন বরিশাল-৫ (সদর ও মহানগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয় থেকে সাদিকের পক্ষে আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। মনোনয়নপত্র গ্রহণের পর বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হাসান লিটু সাংবাদিকদের বলেন, দলীয় বাধানিষেধ না থাকায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন, নীরব হোসেন টুটুল প্রমুখ।
এর আগে সোমবার রাতে সাদিকের কালীবাড়ি রোডের বাসভবনে নেতা-কর্মীদের উপস্থিতিতে এক সভায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত হয়। ওই সভায় বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একাধিক নেতা জানান, আগামী ২৯ নভেম্বর শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওই সমাবেশে সাদিক তাঁর প্রার্থিতা ঘোষণা দেবেন। দলের মনোনয়ন না পাওয়া সাদিক আবদুল্লাহ অনুসারী নেতা-কর্মীদের নিয়ে রোববার রাত থেকে দফায় দফায় সভা করছেন। সর্বশেষ সোমবার রাত পৌনে ৯টায় সভা শেষে সিদ্ধান্ত হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এরপর থেকে সাদিক অনুসারীর নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ‘খেলা হবে’।
সোমবার রাতে সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, নেতা-কর্মীদের দাবির মুখে সাদিক প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ২৯ নভেম্বর বিএনপির হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আহ্বান করা হয়েছে। ওই সভায় তিনি প্রার্থী ঘোষণা দেবেন।
অন্যদিকে এমপি জাহিদ ফারুক অনুসারী নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, মেয়র থাকাকালীন যে দুর্নাম কুড়িয়েছেন, তাতে জনগণ সাদিককে ভোট দেবেন কি না, সন্দেহ আছে।

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ফুলেল শুভেচ্ছা ঘিরে বিতর্কের জেরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়াকে ‘অবাঞ্ছিত’...
৩৯ মিনিট আগে
চলনবিল অঞ্চলে পাট কাটা শেষ না হতেই পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণ। মাঠে মাঠে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কাটা পাটের ফাঁকা জমিতে মই দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের কাজ চলছে পুরোদমে। টানা বৃষ্টি উপেক্ষা করেই কৃষকেরা আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।
২ ঘণ্টা আগে
জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়...
২ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মঞ্চে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা সভাস্থল ত্যাগ করেছেন।
২ ঘণ্টা আগে