
বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের ফলে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় মেঘাচ্ছন্ন পরিবেশে বিরাজ করছে। আজ সোমবার সকাল থেকে কিছু কিছু উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ গুমোট আবহাওয়া বিরাজ করছে। জেলার কঁচা, বলেশ্বর, কালিগঙ্গাসহ বৃহৎ নদ-নদীগুলোতে জোয়ারের পানি বাড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ।
২২ দিন ইলিশ ধরায় অবরোধ থাকায় গভীর সাগরে পিরোজপুরের কোনো জেলে নেই। এ ছাড়াও পানি বাড়লে উপকূলবর্তী মঠবাড়িয়া উপজেলার মাঝেরচর, বড়মাছুয়া, ছোটমাছুয়া, সাপলেজা খেতাচিড়া, ইন্দুরকানী উপজেলার সাঈদখালীচর, কালাইয়া, সন্নাসী, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এলাকার মানুষ আতঙ্কিত।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উপজেলাগুলোর ২৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার রাখা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি, সিপিবিসহ কয়েক সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক জরুরি অবস্থায় সেবা প্রদানে জন্য প্রস্তুত আছে।
ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঝড়ে আবহাওয়া নিয়ে কৃষকেরা চিন্তিত থাকলেও কৃষি বিভাগ বলছে, পানিতে আমনের রোপণের তেমন কোনো ক্ষতি হবে না। এ ছাড়া ঘূর্ণিঝড় হামুন আতঙ্ক রয়েছে পিরোজপুর জেলার মৎস্য চাষিরা। জেলায় তিন শতাধিক ঘের পুকুর রয়েছে যা অধিকাংশই অরক্ষিত। ফলে ঘূর্ণিঝড় হামুনের আঘাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হলে ঘের পুকুর জলাশয়ের মাছ বের হয়ে যাবে বলে শঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঝড়ে আবহাওয়া দেখা দিলে নদী তীরবর্তী মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে। ঘূর্ণিঝড় এর ক্ষতি এড়াতে ২৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়াও প্রায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে সকল দপ্তরকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে