
কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজকের কর্মসূচি ঘিরে নিরাপত্তাজনিত আশঙ্কায় নেছারাবাদ থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ দূরপাল্লার যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন আগাম টিকিট কাটা যাত্রীরা। তবে নেছারাবাদ-বরিশালসহ অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নেছারাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন পরিবহনের গাড়িগুলো, আর চালক ও হেলপাররা অলস সময় কাটাচ্ছেন।
শ্যামলী পরিবহনের চালক পরিমল পাল বলেন, ‘গতরাতে ট্রিপ নিয়ে আসার সময় দেখি ভাঙ্গা এলাকায় পরিস্থিতি ভালো না। নিরাপত্তার কথা চিন্তা করে গাড়ি ছাড়ি নাই।’
হানিফ পরিবহনের এক হেলপার বলেন, ‘আমরা তো গাড়ি বন্ধ করিনি। কাউন্টার যদি ছাড়ে, তাহলে আমাদের যেতে হয়। গাড়ির ক্ষতি হলে সব দায় আমাদেরই।’
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. শামিম মৃধা বলেন, ‘যাত্রী নেই, তার ওপর ঢাকায় অস্থিরতা চলছে। নিরাপত্তার বিষয় আছে। তাই আজ গাড়ি ছাড়িনি। আশা করছি, শুক্রবার থেকে বাস চলবে।’
বরিশালগামী বাস কাউন্টারের কর্মচারী আবদুল হাকিম বলেন, ‘আমাদের রুটে বাস স্বাভাবিকভাবে চলছে, তবে যাত্রী কিছুটা কম।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘তথাকথিত কর্মসূচিকে কেন্দ্র করে নেছারাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় ঘটেনি। সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পুলিশের কঠোর নজরদারি অব্যাহত আছে। কোথাও কোনো সমস্যা নেই।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে