পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সদস্য মকোদ্দেস ও মো. মুন্না সেখ গুরুতর আহত হয়েছেন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এর আগে জেলা বিএনপির আয়োজনে শহরের পোস্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন প্রমুখ।
বক্তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন এবং ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে