
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট যখনই আসে, তখনই চুরি করে। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দুটো জিনিস-চুরি আর সন্ত্রাস। পরিষ্কার বলতে চাই ১৪, ১৮ তে ভোট চুরি করেছে। এখন নতুন সব বুদ্ধি দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। ইভিএম, নতুন কমিশন। আমাদের কথা পরিষ্কার। হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই সরকারের অধীনে নির্বাচন হবে না। পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়তে হবে।’
আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। সব ধ্বংস করে দিয়েছে। দেশের সমস্ত অর্জন ধ্বংস করেছে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এরা ১৫ বছর ধরে তারা এখানে একদলীয় শাসন করতে চায়। খোলস, মোড়ক রাখতে চায় গণতন্ত্রের। হামলা আর মামলা এ দুটো তাদের বড় অস্ত্র। যাদের ওপর হামলা হলো, তাদের ওপরই মামলা করে। আব্দুর রহিম, নূরে আলম যারা মারা গেছেন। আজকে কেউ নিরাপদ নয়।’
দেশ থেকে টাকা পাচার হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। বলে আমি কী করব। নানা সংকট, যুদ্ধ। তখন মনে ছিল না। যখন টাকা পাচার করছিলেন। বিদ্যুতে নাকি স্বয়ংসম্পূর্ণ, আতশবাজি করল। সেই বিদ্যুৎ এখন নাই। বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। কুইক রেন্টাল পাওয়ার দিয়ে চুরি করেছে। একটা জায়গা নাই, একটা ক্ষেত্র নাই চুরি করে নাই।’
আওয়ামী লীগ বর্গি আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘১০ টাকা কেজি চাল খাওয়াব বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল। একটা ছেলেকেও দিয়েছে? আ. লীগের লোকজনকে দিয়েছে। ২০ লাখ টাকা করে নিয়েছে। আ. লীগ বর্গির মতো। আ. লীগ বর্গির রূপ নিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকার কী দিয়েছে-দুর্ভিক্ষ! ঘোষণা দিয়ে হামলা, মামলা! খাদ্যে নাকি স্বয়ংসম্পূর্ণ? উন্নয়ন আর উন্নয়ন। ৪২ ভাগ সীমার নিচে ৩০ ভাগ খাদ্য সংকট। বাজারে যাওয়া যায় না। আমরা মুক্তি চাই। দেশের মানুষ কোনো কথা শুনতে চায় না। টেক ব্যাক বাংলাদেশ। ফয়সালা হবে রাজপথে। রাজপথে ফয়সালা করে বাংলাদেশকে ফিরিয়ে আনব।’
উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হই। আন্দোলন শুধু বিএনপির নয়, খালেদা-তারেকের জন্য নয়। সমস্ত জাতিকে রক্ষার, অধিকার ফিরে পাওয়ার, সন্তানকে ফিরে পাওয়ার আন্দোলন। নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার হবে।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে