পিরোজপুর সদরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের কর্মী লালন ফকিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিলাস চত্বরে পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা লালন ফকিরের হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। তারা মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত শনিবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এর দুই দিন পর চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে