
আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে বরিশালে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন। মামলাটি আমলে নিয়ে আদালত আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি জনসভায় মেজবাহ উদ্দিন ফরহাদ প্রকাশ্যে আইনজীবীদের উদ্দেশে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে আইনজীবীদের ‘টাউট-বাটপার’ আখ্যা দিয়ে তাঁদের পেশাগত সম্মান ও মর্যাদায় আঘাত হানেন।
তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সব আইনজীবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ৭ নভেম্বর ফরহাদ বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তবে আইনজীবী নেতারা সেই ক্ষমা গ্রহণ না করে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে