
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে আমরা মাটিতে পড়ি নাই, এটা অক্ষমের প্রলাপ বকছে তারা। জনগণের কাছে তারা পরাজিত হয়েছে।’
আজ মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিদেশি কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে রাশেদ খান মেনন বলেন, ‘তাদের হস্তক্ষেপ নির্বাচনকে অবাধ করার উদ্দেশ্য ছিল না। তারা হস্তক্ষেপ করেছিল নির্বাচন বানচালের জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে।’
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, বরং প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। অনেক ভোটারকে ফিরিয়ে দিয়েছে তারা।’
১৪ দলের শীর্ষ নেতাদের পরাজয় প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ফলাফল মূল্যায়ন নিয়ে দলগুলো এখন পর্যন্ত নিজেরা বসতে পারেনি।’ এ নিয়ে সামগ্রিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া হবে না বলে তিনি মনে করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক কাজ। তাদের এ প্রতিক্রিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’
বরিশাল বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এর আগে সংসদে থাকাকালে তিনি চেষ্টা করেছিলেন বরিশালের সব এমপিকে একত্রিত করে সমন্বিত উদ্যোগ নেওয়ার। নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। আবার নতুন করে উদ্যোগ নেবেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বিভাগে আমির হোসেন আমুর (আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য) পরে তিনি (মেনন) সিনিয়র নেতা। উন্নয়ন হওয়া না হওয়ার বিষয়টি মন্ত্রী হওয়ার ওপর নির্ভর করে না। নির্ভর করে উদ্যোগের ওপর।
তিনি মন্ত্রী থাকাকালে বরিশাল নগরীতে পর্যটন মোটেল (পাঁচ তারকা) ও ট্রেনিং সেন্টার করার উদ্যোগ নিয়েছিলেন। পরে সেটা অর্থ মন্ত্রণালয়ে আটকে যায়। বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাতে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোলার গ্যাস বরিশালে ব্যবহারে ব্যবস্থা নেবেন।
এ সময় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন।
৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে অবৈধ ৩২টি বিদ্যুৎ ও প্রায় ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে রেলওয়ের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়ক অবরোধের কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
১৮ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ না করেই অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগে