বরিশালের বানারীপাড়ার পাশের জেলা পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে (স্বরূপকাঠি-বানারীপাড়া) মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল হোসেন স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে আর সাইফুল ইসলাম এবং একই গ্রামের ফজলুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে দুজন সড়কে ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারুখ মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. পনির খান আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া বাসটি চালকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে