
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চরমোনাইর বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) খেয়াঘাটের চরমোনাই প্রান্তে বিকেলে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
ফয়জুল করিম এ সময় বলেন, কীর্তনখোলার চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত। অথচ একই নদীর ওপর বেলতলার খেয়াঘাট ইজারা দেওয়া হচ্ছে। আগে এ ঘাটটি ইজারা দেওয়া হতো না।
তিনি বলেন, চরমোনাইর মানুষ গরিব। বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাইর হাজারো মানুষ নগরীতে কাজ করতে যান। এই যে আশ্রায়ণে কারা থাকে, গরিব মানুষ। অথচ একটি বাইসাইকেল পারাপারে নেওয়া হয় ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা। আসতে-যেতে মোটরসাইকেল ৬০ টাকা খরচ করলে বাজার করবে কি মানুষ?
ফয়জুল করিম বলেন, ‘এটা অবিচার। গত বছর এই ঘাট ১ কোটি ৫১ লাখ টাকা ইজারা হয়েছিল। এবার আরও বাড়লে জনগণের ওপর প্রভাব পড়বে। জনগণের ওপর টোলের টাকা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের আহ্বান গরিব মানুষের দিকে তাকিয়ে ইজারা বাতিল করা হোক। চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত হলে এটা কেন ইজারা দিতে হবে? মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, সাফ কথা।’
আয়োজকদের অন্যতম চরমোনাইর বাসিন্দা খন্দকার রাকিব বলেন, চরমোনাইর হাজার হাজার মানুষ এই খেয়া পেরিয়ে নগরে যায়। তাদের জীবন-জীবিকা নগরীতে। অথচ খেয়াঘাটে জুলুমবাজি চলছে। তারা এর প্রতিকার চান। বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত চান। অন্যথায় চরমোনাইবাসী কঠোর হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদের ঘাটটি আগে থেকেই ইজারা হয়ে আসছে। বেলতলা খেয়াঘাটের এবারও ইজারা যথারীতি চলবে। তবে ইজারাদার কর্তৃক অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এটি উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
১ মিনিট আগে
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
২১ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।
৩৩ মিনিট আগে
নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে