
বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের নাগরিকেরা। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমানভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান-ডালসহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তাঁরা অভিযোগ করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, বেতাগীর বেশ কয়েকটি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। মূলত রুহিতার চরের অংশটি বেতাগী মৌজার মধ্যে পড়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি না বুঝে জোরজবরদস্তি করে চরটি দখলে নিতে চায়। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আগামী ঈদের পর দুই উপজেলার পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সীমানা নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন। সীমানা নির্ধারণ হলেই বিরোধ নিষ্পত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।

বাঁশ, দড়ি আর প্লাস্টিকের চেয়ার দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি হয়েছে। তাতে বসে আছেন অসুস্থ বৃদ্ধা তপতী রানী। বাঁশের দুই পাশ কাঁধে তুলে হাসপাতালে ছুটছেন দুই ভাই। গত বৃহস্পতিবার সকালে দৃশ্যটি দেখা গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে।
১৩ মিনিট আগে
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
১৬ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
৩৩ মিনিট আগে
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে আট দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও এখনো...
৩৬ মিনিট আগে