
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নদীর একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
নদীপারের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নৌকা ও যন্ত্রের মাধ্যমে তিস্তার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে পাথর তুলে আসছিলেন। ফলে নদীর তলদেশে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘অভিযানকালে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা ও খননযন্ত্রগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযানে অংশ নেন রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
৩ মিনিট আগে
জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
২৬ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগে