রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে তাঁদের বদলি করেন।
আদেশে বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক, শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি ও দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মণ্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত বদলি। আরএমপির কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার জন্য যাকে যেখানে দরকার সেখানে বদলি করা হয়েছে।

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নির্যাতনের একপর্যায়ে হাত-পায়ের রগ কেটে দেন তাঁর স্বামী। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী লাবিবা পরিবহনের একটি বাস ইছানীল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়।
২১ মিনিট আগে
নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
৩৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন...
৩৭ মিনিট আগে