Ajker Patrika

সার্ভারে ত্রুটি, ২১ জেলায় ১৭ ঘণ্টা পর সচল প্রিপেইড মিটার রিচার্জ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৮
সার্ভারে ত্রুটি, ২১ জেলায় ১৭ ঘণ্টা পর সচল প্রিপেইড মিটার রিচার্জ
ফাইল ছবি

খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।

ওজোপাডিকোর সহকারী ব্যবস্থাপক জানান, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টা ১৫ মিনিটে প্রিপেইড মিটারিং সিস্টেমের ডেটাবেইস সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ভেন্ডিং কার্যক্রম সাময়িকভাবে (মিটার রিচার্জিং) বন্ধ হয়ে যায়। সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে ওজোপাডিকোর প্রিপেইড মিটারিং দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ দলের নিরলস চেষ্টায় আজ সকাল ৬টা ১০ মিনিটে প্রিপেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোদমে কার্যকর হয়।

আজ ওজোপাডিকো খুলনা সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ভেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিপেইড মিটার গ্রাহকেরা যে প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হয়েছেন, সে জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত