
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সামাজিক সংগঠন ‘আমরা ভোলাবাসী’ এই দাবি জানায়। একই সঙ্গে ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ‘রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ হয়ে ভোলার সঙ্গে যে সড়ক যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে, তা ভোলাবাসীর সময়, দূরত্ব ও ভোগান্তি কমানোর পরিবর্তে দীর্ঘ মেয়াদে আরও বাড়িয়ে দিতে পারে বলে আমরা মনে করি।’
মীর মোশারেফ অমি আরও বলেন, ‘আমরা হিজলা ও মেহেন্দীগঞ্জের উন্নয়নের বিরোধিতা করছি না। তবে জেলার মানুষের ভোগান্তি, সময় ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় ভোলার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সবচেয়ে দ্রুত, সরাসরি, ব্যয়-সাশ্রয়ী ও ভবিষ্যৎমুখী যোগাযোগ কোন পথে নিশ্চিত হবে–তা তথ্য ও প্রকৌশলগত বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারণ করা জরুরি।’
সংগঠনের সদস্যসচিব বলেন, ‘আমাদের দাবি, ভোলা-বরিশাল সরাসরি সেতু, লাহারহাট-ভেদুরিয়া রুট এবং রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটের দূরত্ব, সময়, নির্মাণ ব্যয়, সেতুর সংখ্যা, পরিবহন ব্যয় ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল তুলনা করে পূর্ণাঙ্গ কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা জনগণের সামনে প্রকাশ করা হোক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমরা ভোলাবাসীর সদস্য শরীফ হাওলাদার, মেহেদী হাসান, সদর উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল প্রমুখ।

পর্যটক আকর্ষণে গাজীপুরের শালনায় শালবনের সবুজ প্রকৃতির মধ্যে গড়ে তোলা হয়েছে ‘সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত রিসোর্টটি টানতে পারছে না কাঙ্ক্ষিত পর্যটক। তাই লোকসান গুনছে শুরু থেকেই।
৭ মিনিট আগে
প্রেমের নাটক-সিনেমা বানানো যাবে না, দেখানো যাবে না। এতে সমাজের অবক্ষয় হয়—এমন দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
৪২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
৩ ঘণ্টা আগে