
দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস (৫০) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবার ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। গতকাল মঙ্গলবার তাঁর বন্ধু পরিচয় দিয়ে সুজিত শেখ বাবু পল্টন থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।
আজ বুধবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম সাধারণ ডায়েরির ব্যাপারে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজের ব্যাপারে থানায় একজন সাধারণ ডায়েরি করেছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।’
বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন।
নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যেই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বাদল দাস ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
বিষয়টি জানার পর তাঁর রুমমেট ও ফটোসাংবাদিক সুজিত শেখ বাবু মতিঝিল থানায় এবং ডিবি কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাদল দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিবি কার্যালয় থেকেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া ডিবি পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, পরে সেটিতে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের সহকর্মী এ এস এম জাকির হোসেনের মাধ্যমে তাঁর সহধর্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ দুপুরে সহকর্মী সুজিত শেখ বাবুর কাছ থেকে তিনি নিখোঁজের বিষয়টি জানতে পারেন। তবে বাদল দাস কোথায় আছেন বা তাঁর সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত পরিবারের সঙ্গে তিনি বা অন্য কেউ যোগাযোগ করেননি।
সাধারণ ডায়েরি করা ব্যক্তি সুজিত শেখ বাবুর উল্লেখিত নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের নিখোঁজের ঘটনায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর সন্ধানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। এ ছাড়া নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাসের কোনো সন্ধান পাওয়া গেলে তাঁর রুমমেট সুজিত শেখ বাবু অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন আরেকটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিকুল ইসলাম সাতক্ষীরা আদালত থেকে পালিয়েছেন। বুধবার দুপুরের দিকে পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
রংপুরে আলুর বাম্পার ফলন এবার কৃষকের জন্য আশীর্বাদের বদলে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫১ লাখ ৭৬ হাজার টনের বেশি উৎপাদনের বিপরীতে হিমাগারে সংরক্ষণের সুযোগ হয়েছে মাত্র ২৩ শতাংশ আলুর। সংরক্ষিত আলুর প্রায় তিন-চতুর্থাংশ এখনো হিমাগারে পড়ে আছে। এরই মধ্যে মাঠে শুরু হয়েছে নতুন আলুর চাষ।
১৮ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
১ ঘণ্টা আগে