
ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ধর্ষকদের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার দিনব্যাপী লোকপ্রশাসন, রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান, পদার্থ, ভূতত্ত্ব, দর্শন, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভাষাবিজ্ঞান, টেলিভিশন-ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
লোকপ্রশাসন বিভাগের বিক্ষোভ মিছিলে বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির, অধ্যাপক আবু হুসাইন মোহাম্মদ আহসান এবং প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া একাত্মতা পোষণ করে অংশ নেন।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাকিবুল বাশার বলেন, ‘আগের সরকার কীভাবে পালিয়েছে, সেটা ভুলে যাবেন না। আপনি রাত ৩টায় এসে আমাদের সিরিয়াসনেস বোঝাবেন না। আমরা রাস্তায় সিরিয়াসনেস দেখতে চাই। আমাদের মা–বোনদের নিরাপদ দেখতে চাই, আমরা এত প্যাঁচ দেখতে চাই না। যে মানুষ বাচ্চার প্রতি রহম করতে পারে না, তার প্রতি আমাদের কিসের রহম? এসব ধর্ষককে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখানে কোনো হিউম্যান রাইটসের কথা বলা যাবে না।’

এ বিভাগের অধ্যাপক আবু হুসাইন মোহাম্মদ আহসান বলেন, ‘আমাদের প্রতিবাদ প্রতিনিয়ত জানাতে হবে। এটা কীটের মতো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটাকে সমূলে উৎপাটন করতে হবে। আমরা দায়িত্ব হাতে নিতে চাই না, কিন্তু এর বিকল্প নেই। সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে শিক্ষার্থীরা আবার মাঠে নামবে। যত রেপের ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার করতে হবে।’
ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘আমরা ধর্ষকদের বিচার হতে দেখি না। আমরা ধর্ষকদের এমন বিচার চাই, যাতে কেউ ধর্ষণের কথা চিন্তাও না করে। আমার বাড়ির মা-বোন একা বাইরে গিয়ে নিরাপদ থাকবে, এমন নিশ্চয়তা চাই।’
এ দিন বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ব্যস্ত থাকে। ক্যাম্পাস এলাকায় মিছিল শেষে অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তাঁরা।

কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
বছরের একমাত্র ভরসা বোরো ফসল পচে যাওয়ায় দিশাহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের চোখে এখন শুধু হতাশা। অভিযোগ, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বাঁধ ফসল রক্ষার বদলে বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছে, আর শেষ সম্বল বাঁচাতে...
৫ ঘণ্টা আগে