
গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে। রাতেও বিভিন্ন এলাকায় টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল দেয়। তাঁদের সঙ্গে র্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদাপোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখ, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। মূলত এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে এমন আশঙ্কায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়।
অন্যদিকে, জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আজ সকালে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সব কর্মসূচিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল...
৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
২১ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর আগে গতকাল বুধবার ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
২৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এই সব জাল ধ্বংস করা হয়।
২৬ মিনিট আগে