
সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ সোমবার বিকেলে ঢাকার ১৫নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই প্রতিশ্রুতির কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব। ১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম, বাকি উন্নয়নকাজ চলমান থাকবে।'
এ সময় দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের সব ধরনের উন্নয়নকাজ করার ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘একার পক্ষে কখনো কোনো কাজ করা সম্ভব নয়, সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে