
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে (পরিত্যক্ত লোহা-লক্কড় রাখার ছাউনি) আগুন লাগে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কড় রয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দল রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আগুনে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে।
আশরাফ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁদের আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে