
যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুত ২৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। পরে তা সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অবৈধভাবে মজুত সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই নির্দেশ দেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। এ ছাড়া আদালত অবৈধভাবে এই সার মজুত করার অপরাধে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় খাইরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।
পরে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে খাইরুল ইসলাম তাঁর সার বিক্রেতা হিসেবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অথচ তাঁর দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়াসহ সর্বমোট ২৭১ বস্তা সার গুদামজাত করা ছিল। যার খুচরা বিক্রয়মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা। পরে আদালত এই সার জব্দ করেন এবং সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন।

আমিন খন্দকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমপি শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে চলতি বছরের ১৯ জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে কৃষক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
৩ মিনিট আগে
নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা পাকারমাথা ও নমরহাট লঞ্চঘাট পয়েন্টে নদীভাঙন রোধ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ড দেন।
৮ মিনিট আগে