
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লাঙ্গলবন্দ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন হোসেন (৩০) রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁয়ের সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় বাস করতেন।
নিহতের ভাই জীবন হোসেন জানান, সোমবার সন্ধ্যায় নয়ন এক নারী যাত্রীকে নিয়ে সাদিপুর থেকে লাঙ্গলবন্দ এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে অটো ছিনতাই করার উদ্দেশ্যে নয়নকে হত্যা করা হয়েছে। নয়নের অটোরিকশাটিও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরের গৌরিহার গ্রামে স্কুল ও কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারের নামে রেজিস্ট্রি হওয়া স্কুলের মাঠ দখলে নেওয়া হচ্ছে। প্রশাসন বলছে, অভিযোগ পেয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
৬ মিনিট আগে
মাধবদী থানা-পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
৬ মিনিট আগে
হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া ছাত্রীরা গোয়াইনঘাট যাওয়ার অপেক্ষায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তারা পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সীমান্তপথে ভারতে যাচ্ছিল।
৩১ মিনিট আগে