সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে চাঁদ মিয়া সরকার নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগারচর গ্রামে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য। বাড়ি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামে।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লোহার পাইপবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িকে ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানটি উল্টে যায়। এ সময় অটোভ্যানে থাকা যাত্রী চাঁদ মিয়া লোহার পাইপের সঙ্গে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোভ্যানের চালক ও আরেক যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। তবে তাঁদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোনতাজ আলী বলেন, নিহত ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে দুটি ভাড়া বাড়ির প্রায় অর্ধশত কক্ষ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকো কারখানা ও তানিয়া হাসপাতালের পাশে খোকন মিয়া ও নুরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টায় আগুন...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে প্রিয়তা (২০) নামের এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
১০ মিনিট আগে
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘জামায়াতের নির্বাচনী ইশতেহারে ইসলামের বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেই। তাই প্রকৃত অর্থে তাদের ইসলামি দল বলা যায় না।’
২০ মিনিট আগে
রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনা করার সময় ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় মৃত্যু হয় ৫ বছর ৯ মাস বয়সী শিশু আয়ান আহমেদের। এ-সংক্রান্ত মামলার অভিযোগপত্রে (চার্জশিট) মামলার তদন্ত কর্মকর্তা এ কথা উল্লেখ করেছেন।
৩৯ মিনিট আগে