সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন ফুফার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ওই ফুফার বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









