
দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে জুয়া খেলতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে ওবায়দুল ইসলাম মাহির দাবি, ভিডিওটি আসল নয়। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত ক্লাব ঐক্য
৩ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৩০ মিনিট আগে
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছে।
৩৪ মিনিট আগে