
গাজীপুরের শ্রীপুরে আনাস খান (৪) নামের এক শিশু নিখোঁজের চার দিন পর বিলে কচুরিপানার ভেতর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। মুক্তিপণের জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আল আমিনের ছেলে। সে স্থানীয় চিনাশুকানিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে চিনাশুখানিয়া গ্রামের বাঙ্গালপাড়া বিলে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় আটক দুজন হলেন ওই গ্রামের হাসিনা আক্তার (২৮) ও তাঁর স্বামী নজরুল ইসলাম (৩৫)।
থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) থেকে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) চিনাশুখানিয়া গ্রামে নিজ বাড়ি থেকে খেলনা সাইকেল নিয়ে পার্শ্ববর্তী নজরুলের বাড়িতে খেলতে যায় আনাস। সকাল ৯টার দিকে সে বাড়ি ফিরে না আসায় আশপাশে সবাই খোঁজাখুঁজি করেন। এ সময় তার খেলনা সাইকেলটি প্রতিবেশী সাজুর বাড়ি পাওয়া যায়। সাজুকে আনাসের বিষয়ে জিজ্ঞেস করলে নজরুলের স্ত্রী তাঁর বাড়িতে সাইকেলটি রেখে গেছেন বলে জানান।
নিখোঁজ শিশুর চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ভাইকে ওরা মুক্তিপণের জন্য খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। ধারালো অস্ত্রের আঘাতে চোখ তুলে ফেলছে। কতই না কষ্ট দিয়েছে। ওদের কী বিচার চাইব।’
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নিখোঁজের পরপরই শিশু আনাসের খোঁজে পুলিশ কাজ শুরু করে। পরে তার মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিশুটিকে উদ্ধার করতে। আজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, শিশুকে অপহরণের পরপরই বাসায় নিয়ে খুন করেন। এরপর বাসার সেপটিক ট্যাংকে দুদিন লুকিয়ে রাখা হয়। গন্ধ ছড়িয়ে পড়ার ভয়ে পাশের বিলে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
১০ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
১৪ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড়, জুতা, উপহার কিনতে মার্কেট, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ভিড় করছে মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম; বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পণ্য দেখাতে।
১৭ মিনিট আগে
বরিশালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দল সংগঠিত করা এবং আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়া। এ লক্ষ্যে গতকাল শুক্রবার শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ইফতার পার্টির মাধ্যমে...
৩০ মিনিট আগে