
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লাখ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এ অর্থদণ্ডাদেশ দেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, ‘ভোক্তা অধিকার আইন, ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী চিতলমারী ক্লিনিক এবং অসিত বাগচিকে এক লাখ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক এস এম আরজান আলী, বাগেরহাট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজুল হক তালুকদার, থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৪ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৬ ঘণ্টা আগে