
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মো. সবুজ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশ থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার বাসিন্দা আব্দুল রহিমের ছেলে।
নিহতের স্ত্রী জানান, গত বুধবার সবুজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে হাসাকোলা এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে চুরি ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।’
ওসি আরও বলেন, সবুজের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মাত্র দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছার বালাপাড়া এলাকায় জলাবদ্ধতায় শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন কার্যকর না হয়ে উল্টো পানি চলাচলের পথ বন্ধ করেছে। গণপূর্ত অধিদপ্তর বলছে, নিচু জমির কারণেই জলাবদ্ধতা হচ্ছে।
৭ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের প্রায় ৮০ শতাংশ জায়গায় ইতিমধ্যে পানি নেমে গেছে। শুধু ২০ শতাংশ জায়গায় এখনো পানি জমে আছে। এসব এলাকা নিচু হওয়ায় সেখানে পানি এখনো নামতে পারেনি। এসব এলাকায় কেন পানি দ্রুত নামছে না, তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি।
১১ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামের এক দরজি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়ন পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে..
৩৩ মিনিট আগে