Ajker Patrika

রাতে জিয়া উদ্যানে মধ্যবয়সী গ্রেপ্তার, সিটিটিসি বলছে জেএমবির ‘এহসার সদস্য’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাতে জিয়া উদ্যানে মধ্যবয়সী গ্রেপ্তার, সিটিটিসি বলছে জেএমবির ‘এহসার সদস্য’

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)। গতকাল রোববার রাতে জিয়া উদ্যান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপির সিটিটিসি জানায়, গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তাঁর অপরাপর পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হন। তাঁরা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপস দ্বারা গ্রুপ চ্যাট, পারসোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্মনামে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন।

সিটিটিসি আরও জানায়, গ্রেপ্তার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

কুখ্যাত এপস্টেইনের বাড়িতে চার দিন ছিলেন নরওয়ের হবু রানি

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনের কাছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত