
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানখেত থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার চরুয়াটারী এলাকা থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, এটি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ডান পায়ের নিচের অংশ। তবে পায়ের বিচ্ছিন্ন অংশটি কার এবং কীভাবে এখানে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে সড়কের পাশের একটি ধানের জমিতে খণ্ডিত পা’টি দেখতে পান পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত পায়ের পাশেই একটি রক্তমাখা পলিথিন পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা খণ্ডিত পা’টি পলিথিনে মুড়িয়ে রাতের কোনো একসময় ধানের জমিতে ফেলে রেখে গেছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পায়ের খণ্ডিত অংশটি উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা খণ্ডিত অংশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। সেটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ওসি আরও বলেন, ‘এটি কার শরীরের অংশ এবং কে বা কারা এটি ফেলে গেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩৪ মিনিট আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩৭ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩৭ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৪৩ মিনিট আগে