Ajker Patrika

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়ছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

রোববার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মোঃ আয়াচ (৩৬), শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলম। আহতরা হলেন হেলাল উদ্দিন আকাশ, মনজুর আলম, মোঃ এন আমিন, হুমায়ুন কবির।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউপির কার্যালয় সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে জোরেশোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন ও চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়াচ ও জাহাঙ্গীর আলম নামে দুই জন মারা যান।

বর্তমানে আহত  চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত