এ্যালেক্স ইমনকে হত্যার চার দিনের ব্যবধানে একই কায়দায় রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক (২৮) নামে আরেক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেড়িবাঁধের তিন রাস্তা মোড় থেকে হাজারীবাগমুখী সড়কের পাশে আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন লোকমান ও আলম।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ বছরের শিশুকে। শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশ ইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে রাতে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস-এর কাছে খায়রুল ইসলামের বাড়ির পেছনের...
১ ঘণ্টা আগে
জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী লাবণ্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন কনস্টেবল সুমন রেজা। এই অভিযোগে ১২ জুন শাজাহানপুর থানায় মামলা করেছেন লাবণ্য।
১ ঘণ্টা আগে