
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সদরের ত্রিয়শ্রী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পলাতক আসামি রফিকুল ইসলামের (৩৯) ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পুরোনো কালো রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংক ও চারটি নম্বরপ্লেট উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ত্রিয়শ্রী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে থামানো একটি পুরোনো ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি করা হয়। ভ্যানের একটি কার্টনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে ভ্যানচালক রুজেল মিয়াকে আটক করা হয়।
আটক রুজেল জেলা সদরের বিজয়পুর সিংহের বাংলা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রুজেল ও রফিকুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক রুজেলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
৮ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে